প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
যশোর জেলা যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের বেনাপোলে ব্যাপক গণসংযোগ

বেনাপোল প্রতিনিধি:
যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা
উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভার ৩ নম্বর
ওয়ার্ডের ভোটারদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি আসন্ন
পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে সকলের কাছে
দোয়া কামনা করেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার সময়
গণসংযোগকালে তিনি যোগ্য প্রার্থী নির্বাচন,
মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং পৌরবাসীর জন্য একটি আধুনিক
হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল,
স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক
নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন ও
শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম
সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮
নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড
বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর
আলী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রেইনড্রপ গ্রুপ।